প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
ঢাকা আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ
মাসুম, স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ
ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া
বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডান লিঞ্চ। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী
খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।সচিবালয়ে
অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা
হয়। মার্কিন রাষ্ট্রদূত
জানান, বাণিজ্য সংলাপকে আরও কার্যকর করতে ইউএসটিআর প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে
বাংলাদেশের প্রস্তাবিত নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।বৈঠকে
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও সংসদীয় কার্যক্রমের
প্রশংসা করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। তিনি উল্লেখ
করেন, “প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা সুস্থ গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত।” তিনি আরও যোগ করেন যে, বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।বাণিজ্যমন্ত্রী
খন্দকার আব্দুল মুক্তাদির বৈঠকে জানান, যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে নতুন আমদানি নীতি প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন,
“বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরলস কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই ‘আমদানি নীতি আদেশ ২০২৬’-এর খসড়াটি ব্যবসায়ী মহলের মতামতের জন্য উন্মুক্ত করা হবে।”বৈঠকে
উপস্থিত উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগের বাধাগুলো
দূর করে নীতিগত সহযোগিতা সম্প্রসারণে একমত পোষণ করেন। বাংলাদেশের সম্ভাবনাময়
খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।সাক্ষাৎকালে
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২০২৬
সালের নতুন আমদানি নীতিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনে করা
হচ্ছে, এই সংলাপের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক জটিলতা নিরসন এবং রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হতে পারে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল