প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
গুগল পে সেবা চালু করল সাউথইস্ট ব্যাংক
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ করতে সাউথইস্ট ব্যাংক তাদের ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের জন্য ‘গুগল পে’ সেবা চালু করেছে। এর ফলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখন থেকে দেশ-বিদেশের যেকোনো প্রান্তে দ্রুত এবং স্পর্শহীন বা কনট্যাক্টলেস পেমেন্ট করার সুবিধা পাবেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল পেমেন্ট সেবার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংক কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকেরা তাদের কার্ডগুলো খুব সহজেই ‘গুগল ওয়ালেটে’ যুক্ত করে নিতে পারবেন। এর ফলে কেনাকাটা বা বিল পরিশোধের সময় সাথে করে ফিজিক্যাল কার্ড বহন করার ঝামেলা আর থাকবে না।নিরাপত্তার দিক থেকেও এই সেবাটি বেশ উন্নত। গুগল পে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে এনক্রিপশন ও টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে মার্চেন্টের কাছে গ্রাহকের কার্ডের কোনো তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে না। ফলে প্রতিটি ট্রানজ্যাকশন হয় অত্যন্ত সুরক্ষিত। নতুন এই সেবাটি চালু উপলক্ষে সাউথইস্ট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিশেষ অফারও ঘোষণা করেছে। বর্তমানে গুগল পে-এর মাধ্যমে লেনদেন করলে গ্রাহকেরা ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। আধুনিক ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতেই ব্যাংকের এই বিশেষ উদ্যোগ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল