প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
ক্রিয়েটিভ, ডিজিটাল মার্কেটিং ও মিডিয়ায় উৎকর্ষের শিখরে নোমান হোসেনের ১৩ বছরের সাফল্যযাত্রা
স্বাধীন আহমেদ, স্টাফ রিপোর্টার ||
ক্রিয়েটিভ, ডিজিটাল এবং মিডিয়া স্ট্র্যাটেজিতে প্রায় ১৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করে যাচ্ছেন জনাব নোমান হোসেন। বর্তমানে তিনি কনফিডেন্স সিমেন্ট-এ ব্র্যান্ড মার্কেটিং বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।বর্তমান দায়িত্বে তিনি মূলত প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এবং মিডিয়া বাইং কার্যক্রম তত্ত্বাবধান করছেন। টেলিভিশন, প্রিন্ট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন পরিকল্পনা, নেগোশিয়েশন এবং কার্যকর প্লেসমেন্ট নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির ATL, BTL এবং TTL—সব ধরনের মার্কেটিং কার্যক্রমে সমন্বিত ও ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত হচ্ছে।জনাব নোমান হোসেনের দায়িত্বের মধ্যে রয়েছে কোম্পানির সকল ক্রিয়েটিভ ভিজ্যুয়াল ডেভেলপমেন্ট, ডিজিটাল কনটেন্ট স্ট্র্যাটেজি এবং বিভিন্ন থার্ড-পার্টি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি। পাশাপাশি তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার সাথে সরাসরি সমন্বয়ের মাধ্যমে বিজ্ঞাপন পরিকল্পনা, প্রাইস নেগোশিয়েশন এবং কার্যকর ব্র্যান্ড প্লেসমেন্ট নিশ্চিত করছেন। টিভিসি, পিআইপি, এল-শেপ, পপ-আপ, প্রোগ্রাম ব্র্যান্ডিং ও নিউজ ব্র্যান্ডিংসহ আধুনিক বিজ্ঞাপন মাধ্যম ব্যবহারে তার দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য।প্রায় ১৩ বছরের পেশাগত জীবনে তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় ইন্টার্ন হিসেবে যাত্রা শুরু করেন। পরবর্তীতে Gadget Gang 7-এ কাজ করার মাধ্যমে তার ক্যারিয়ার এগিয়ে যায়। এরপর কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান Concord Entertainment Ltd.-এ যুক্ত হয়ে Fantasy Kingdom ও Foy’s Lake-এর ক্রিয়েটিভ ও কমিউনিকেশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।পরবর্তীতে Gaanchill Music-এ দীর্ঘ সময় কাজ করার মাধ্যমে তিনি ডিজিটাল কনটেন্ট, বিশেষ করে YouTube প্ল্যাটফর্মে দক্ষতা অর্জন করেন। এ সময় তিনি দেশের খ্যাতনামা মার্কেটিং ব্যক্তিত্ব জনাব আসিফ ইকবালের সঙ্গে কাজ করার সুযোগ পান, যা তার পেশাগত দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করে।২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত Abul Khair Group-এর Shah Cement Industries Ltd.-এ কাজ করার সময় তিনি দেশের অন্যতম বৃহৎ ব্র্যান্ড ক্যাম্পেইনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে Guinness World Record-ভিত্তিক VRM ক্যাম্পেইন এবং “Most Loved Brand” ক্যাম্পেইন উল্লেখযোগ্য, যা ATL, BTL ও TTL—সব মাধ্যমে বাস্তবায়িত হয়।পরবর্তীতে Meghna Group of Industries-এ যোগ দিয়ে তিনি বিভিন্ন ব্র্যান্ডের ক্রিয়েটিভ ও ডিজিটাল কার্যক্রমে কাজ করেন। বিশেষ করে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে পরিচালিত বৃহৎ ব্র্যান্ডিং ক্যাম্পেইনের কমিউনিকেশন ডেভেলপমেন্টে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।জনাব নোমান হোসেন মনে করেন, বর্তমান বিশ্বে ব্র্যান্ডিংয়ের মূল চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। তার মতে, মানুষের মনোযোগ ক্রমেই স্ক্রিন-কেন্দ্রিক হয়ে উঠছে, ফলে সঠিক সময়ে, সঠিক বার্তা এবং সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করে কনজিউমারের মাইন্ডে ব্র্যান্ড পজিশনিং নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুযোগ।তিনি ভবিষ্যতে ডাটা-নির্ভর ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ডকে আরও কার্যকরভাবে কনজিউমারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চান। পাশাপাশি কনফিডেন্স সিমেন্ট-এ দীর্ঘমেয়াদে অবদান রেখে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল