প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা অসম্ভব: মাসুদ পেজেশকিয়ান
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সামরিক বা রাজনৈতিক চাপ প্রয়োগ করে তেহরানকে নতিস্বীকার করানো সম্ভব নয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।তিনি জানান, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না, তবে কোনো আলোচনা সার্বভৌমত্বের বিনিময়ে হবে না। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চাপ সাধারণ মানুষ মেনে নেবে—এমন ধারণা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।তার এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে পেজেশকিয়ানের বক্তব্যে সতর্ক অবস্থানই বেশি স্পষ্ট।যদিও তেহারান এই বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেনি
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল