দিকপাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কঠোর জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং ওয়াশিংটনের সাথে শান্তি আলোচনার প্রধান প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাহ্যিক কোনো চাপের মুখে ইরান তার অবস্থান থেকে বিচ্যুত হবে না।

কোনো হুমকির কাছেই মাথা নত নয়: ইরানের পার্লামেন্ট স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠক ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রবিবার (১২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে দেশটির শীর্ষ নেতৃত্ব ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ইরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সদিচ্ছা দেখিয়ে ইরান ‘খুব ভালো উদ্যোগ’ নিয়েছিল, যার ফলে প্রাথমিক কিছু অগ্রগতিও হয়েছিল। তবে ট্রাম্পের নতুন হুমকির বিষয়ে ইরান জানায়, এসব হুমকি ইরানি জাতির ওপর কোনো প্রভাব ফেলবে না। বক্তব্যে উল্লেখ করা হয়, “আপনি যদি লড়াই করেন, আমরাও লড়াই করব। আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, আমরা যুক্তি দিয়েই মোকাবিলা করব। তারা চাইলে আবার আমাদের দৃঢ়তা পরীক্ষা করে দেখুক, যাতে আমরা তাদের আরও বড় শিক্ষা দিতে পারি।”

পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই দেশ। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠক শুরু হয়। দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে রবিবার সকালে কোনো সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়। বৈঠক ব্যর্থ হওয়ার পর দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ আটকে দেবে মার্কিন বাহিনী। তিনি এই নৌপথে ‘অবরোধ’ আরোপের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না, তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। হয় সব জাহাজ সেখানে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে, নয়তো একটিও পাবে না।”

পাকিস্তানের মধ্যস্থতায় অর্জিত দুই সপ্তাহের এই অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই দুই দেশের শীর্ষ পর্যায়ের এমন বাগযুদ্ধ ও সামরিক হুমকির ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী অবরোধের মতো পাল্টাপাল্টি হুঁশিয়ারি বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কোনো হুমকির কাছেই মাথা নত নয়: ইরানের পার্লামেন্ট স্পিকার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল