দিকপাল

ঈদে নিরবচ্ছিন্ন সরবরাহের লক্ষ্যে সংস্কার; বিভিন্ন এলাকায় দিনে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | ০২:৪৫ এ এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈদে নিরবচ্ছিন্ন সরবরাহের লক্ষ্যে সংস্কার; বিভিন্ন এলাকায় দিনে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ১৩ দিন বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দেওয়া হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী রোববার (১০ মে) থেকে এই বিশেষ কার্যক্রম শুরু হবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন এবং ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের সংস্কার কাজের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

রাজশাহী নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন এই রক্ষণাবেক্ষণ কাজের সূচি অনুযায়ী, আগামী ১০ মে রোববার দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, বেলঘড়িয়া ও উকিলের মোড়সহ পার্শ্ববর্তী এলাকায় কাজ শুরু হবে। এরপর ১১ মে সোমবার রাবি স্টেশন ফিডারের অধীনে জলিলের মোড়, মেহেরচন্ডি এবং মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১২ মে মঙ্গলবার সুগারমিল ফিডারের অধীনে কাটাখালি বাজার, হরিয়ান বাজার ও বাইপাস এলাকাসহ সংশ্লিষ্ট ফিডারে সংস্কার কাজ চলবে। একইভাবে ১৩ ও ১৪ মে যথাক্রমে শ্যামপুর পানিশোধনাগার এবং কড়াইতলা মোড় সংলগ্ন এলাকাগুলো এই রুটিন সংস্কারের আওতায় থাকবে।

মাঝখানে শুক্রবারের বিরতি দিয়ে ১৬ মে শনিবার থেকে পুনরায় কাজ শুরু হবে বনগ্রাম ফিডারের অধীনে হাজরাপুকুর ও কালিয়াপাড়া এলাকায়। ১৭ থেকে ১৯ মে পর্যন্ত পর্যায়ক্রমে কাটাখালী ওভারহেড, কাপাশিয়া এবং বনগ্রাম ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ২০ মে বুধবার কাটাখালী পৌরসভা ও সংলগ্ন এলাকা এবং ২১ মে বৃহস্পতিবার কাপাশিয়া বাজার ও ভাংড়া এলাকায় সংস্কার কাজ চলবে। এই দীর্ঘ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার শেষ পর্যায়ে ২৩ মে শনিবার বিহাস ফিডারের অধীনে মাসকাটাদিঘী ও আবহাওয়া অফিস এলাকা এবং ২৪ মে রোববার পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, বড় কোনো উৎসবের সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সংস্কার কাজগুলো অত্যন্ত জরুরি। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তি ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। নেসকো কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করার চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য ধৈর্যের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঈদে নিরবচ্ছিন্ন সরবরাহের লক্ষ্যে সংস্কার; বিভিন্ন এলাকায় দিনে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল