নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ মে) ভোরে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই ফ্ল্যাটে বসবাসকারী একই পরিবারের পাঁচ সদস্য গুরুতর দগ্ধ হন। আহতরা হলেন— মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) এবং ছোট মেয়ে কথা (৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এসে দেখতে পান ফ্ল্যাটের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে বদ্ধ কক্ষে গ্যাস জমে ছিল। সকালে ভাড়াটিয়া সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত কাজ চলছে। ভবনটির গ্যাস সংযোগ এবং নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই অভিযোগ করেছেন, এলাকায় পুরোনো গ্যাস লাইন ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই লিকেজের ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাব রয়েছে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন