ভারতের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেছেন, ভারত যদি আবারও পাকিস্তানের বিরুদ্ধে কোনো ‘সামরিক দুঃসাহসিকতা’ দেখায়, তাহলে তার পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী এবং বেদনাদায়ক।
রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘মারকা-ই-হক’ এবং অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেন দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফও।
অনুষ্ঠানের শুরুতে শহীদ সেনাসদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও সুরা ফাতেহা পাঠ করা হয়। পুরো আয়োজনজুড়ে পাকিস্তানের সামরিক শক্তি ও জাতীয় নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের বার্তা তুলে ধরা হয়।
ভাষণে আসিম মুনির দাবি করেন, ‘মারকা-ই-হক’ শুধুমাত্র একটি সামরিক অভিযান ছিল না; এটি ছিল দুই ভিন্ন আদর্শ ও দৃষ্টিভঙ্গির মধ্যকার একটি গুরুত্বপূর্ণ লড়াই। তার ভাষ্যমতে, আল্লাহর সহায়তায় পাকিস্তান সেই লড়াইয়ে সফল হয়েছে এবং “মিথ্যাশক্তি অপমান ও ব্যর্থতার মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, ২০২৫ সালের মে মাসের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন পরিস্থিতি নয়। বরং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানেরই ধারাবাহিক বহিঃপ্রকাশ। পাকিস্তানকে আঞ্চলিকভাবে দুর্বল করা, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা ভারত বহুদিন ধরেই করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে পাকিস্তানি সেনাপ্রধান বলেন, দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণ অতীতেও কোনো চাপের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি দাবি করেন, পাকিস্তানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।
সবশেষে তিনি আবারও সতর্ক করে বলেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো সামরিক ‘ভুল পদক্ষেপের’ জবাব এমনভাবে দেওয়া হবে, যার প্রভাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা হবে অত্যন্ত বেদনাদায়ক ও সুদূরপ্রসারী।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন