লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১১ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে ড্রোন হামলা ও সরাসরি বন্দুকযুদ্ধের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, রাতে বিনত জেবেইল এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে অভিযান চালাতে গেলে প্রচণ্ড বাধার মুখে পড়ে ইসরায়েলের প্যারাট্রুপার ব্রিগেড। ড্রোন হামলা ও অতর্কিত গুলিবর্ষণে তাদের অন্তত ১১ জন সদস্য আহত হন। তবে টাইমস অব ইসরায়েল আহতের সংখ্যা ১০ বলে দাবি করেছে।
আহত সেনাদের দ্রুত হেলিকপ্টার যোগে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
বিনত জেবেইল এলাকাটি দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর অন্যতম প্রধান শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী এই এলাকায় স্থল অভিযান জোরদার করায় এখানে সংঘর্ষের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। ড্রোন হামলা ও গেরিলা যুদ্ধের সমন্বয় ঘটিয়ে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করছে।
সীমান্তে এই নিয়মিত সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে তেহরান-ওয়াশিংটন কূটনৈতিক আলোচনার মধ্যেই লেবানন সীমান্তে এমন বড় ধরনের সংঘর্ষ সংঘাতের মাত্রা নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা।
বর্তমানে ওই এলাকায় দুই পক্ষের মধ্যেই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং উভয় বাহিনীই সীমান্তে অতিরিক্ত শক্তি মোতায়েন করেছে।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন