দিকপাল

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | ১১:২৬ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত শুনানি শেষে এই জামিন আদেশ প্রদান করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণাকালে শাহবাগের বাংলামোটর সিগন্যালে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয়। ওই ঘটনায় হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এছাড়া বিএনপি নেতাকর্মীদের মারধরসহ খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও গুরুতর আহত করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রশাসনিক ভবন থেকে ঢাবির তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। শিশির ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে তাকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছিল।

দীর্ঘ কয়েক মাস কারাগারে থাকার পর আজ আদালত থেকে জামিন পেলেন বিতর্কিত এই ছাত্রলীগ নেতা। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই দলটির বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে হওয়া পুরনো মামলাগুলোতে আইনি তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত শুনানি শেষে এই জামিন আদেশ প্রদান করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণাকালে শাহবাগের বাংলামোটর সিগন্যালে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয়। ওই ঘটনায় হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এছাড়া বিএনপি নেতাকর্মীদের মারধরসহ খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও গুরুতর আহত করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রশাসনিক ভবন থেকে ঢাবির তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। শিশির ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে তাকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছিল।

দীর্ঘ কয়েক মাস কারাগারে থাকার পর আজ আদালত থেকে জামিন পেলেন বিতর্কিত এই ছাত্রলীগ নেতা। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই দলটির বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে হওয়া পুরনো মামলাগুলোতে আইনি তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল