দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণী ফর্মুলায় নতুন এই দর ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ১৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এক গেজেটের মাধ্যমে এই মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক নজরে নতুন দাম (প্রতি লিটার):
সরকারের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে নিম্নোক্তভাবে:
ডিজেল: ১১৫.০০ টাকা
অকটেন: ১৪০.০০ টাকা
পেট্রোল: ১৩৫.০০ টাকা
কেরোসিন: ১৩০.০০ টাকা
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুনর্নির্ধারিত এই মূল্য ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার) থেকে কার্যকর হবে। অর্থাৎ আজ মধ্যরাত থেকেই নতুন দামে তেল কিনতে হবে গ্রাহকদের।
মন্ত্রণালয়ের অপারেশন-১ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে জারিকৃত স্মারক অনুযায়ী ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য পরিবর্তন করে ভোক্তা পর্যায়ে নতুন এই বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
ডিপোর ৪০ কিলোমিটারের বাইরে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে সড়কপথে ট্যাংকলরি ভাড়ার বিষয়টিও পূর্বের (সেপ্টেম্বর ২০২৩) প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত থাকবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক।
হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যার ফলে নিত্যপণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ ও পরিবহন মালিকদের পক্ষ থেকে এই দাম বৃদ্ধি নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন