দিকপাল

ইরানের পক্ষে অবস্থান নেওয়ায় ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ০৪:০০ এ এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানের পক্ষে অবস্থান নেওয়ায় ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

ইরানের প্রতি সমর্থন এবং দেশটির ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগে একযোগে ৬৯ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এবং বিদেশি শক্তির সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে রাজা হামাদ বিন ইসা আল খলিফার নির্দেশে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয়তা আইনের ১০(৩) ধারা অনুযায়ী, রাষ্ট্রের প্রতি আনুগত্যহীন আচরণ বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেকোনো কর্মকাণ্ডের দায়ে নাগরিকত্ব বাতিলের এই আইনি ক্ষমতা প্রয়োগ করেছে দেশটির প্রশাসন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নাগরিকত্ব হারানো এই ব্যক্তিদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন এবং তাদের সবাই জাতিগতভাবে বাহরাইনি নন। মূলত ইরানের মদদপুষ্ট বিভিন্ন অপতৎপরতাকে সমর্থন ও মহিমান্বিত করার দায়েই তাদের ওপর এই শাস্তির খড়্গ নেমে এসেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কর্তৃপক্ষ বর্তমানে নাগরিকত্বের যোগ্যতার বিষয়টি আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গত ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই বাহরাইন এমন হার্ডলাইন অবস্থান নিয়েছে।

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন ‘বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’। সংগঠনটির অ্যাডভোকেসি পরিচালক সাইয়েদ আহমেদ আলওয়াদাই একে ‘দমননীতির এক বিপজ্জনক অধ্যায়’ হিসেবে অভিহিত করে বলেছেন, অভিযুক্তদের কোনো প্রকার আইনি সুরক্ষা বা আপিলের সুযোগ না দিয়েই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। উল্লেখ্য যে, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাহরাইন সরকার প্রায় ৯৯০ জনের নাগরিকত্ব বাতিল করেছিল, তবে ২০১৯ সালের পর এবারই প্রথম এত বড় পরিসরে এমন পদক্ষেপ নেওয়া হলো। এই স্পর্শকাতর বিষয়ে বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যের উৎস: রয়টার্স এবং বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ইরানের পক্ষে অবস্থান নেওয়ায় ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল