দিকপাল

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স যশোরে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১০:৫৮ এ এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স যশোরে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

জনগণের জানমালের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কাউকেই জনগণের শান্তি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। অতীতের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, যারা স্বাধীনতার সময় থেকে শুরু করে বিভিন্ন সংকটে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সেই একই মহল আজও ষড়যন্ত্রে লিপ্ত। তবে কোনো অপশক্তিই সরকারের উন্নয়ন ও শান্তির যাত্রাকে ব্যাহত করতে পারবে না।

জনসভায় প্রধানমন্ত্রী তার সরকারের জনকল্যাণমুখী বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বিশেষ গুরুত্ব দেন নারী ক্ষমতায়ন ও কল্যাণের ওপর। রান্নার কষ্ট লাঘবে দেশের প্রতিটি নারীর হাতে ‘এলপিজি কার্ড’ পৌঁছে দেওয়ার পাশাপাশি গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া নারী শিক্ষার প্রসারে স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত পড়ালেখা সম্পূর্ণ অবৈতনিক করার প্রতিশ্রুতি দেন সরকারপ্রধান। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করানোর অঙ্গীকার তার বক্তব্যে উঠে আসে।

কৃষি ও কর্মসংস্থানের প্রসারে প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির কথা জানান। এরই অংশ হিসেবে সকালে তিনি শার্শার উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষক ও শ্রমিকদের ভাগ্য উন্নয়নে সরকার গঠনের প্রথম ১০০ দিনের মধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার সফলতার কথা উল্লেখ করে তিনি জানান, বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে সব ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা করার মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষার কাজও ত্বরান্বিত হচ্ছে। জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এই জনসভায় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সূত্র: জেলা বিএনপি যশোর এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স যশোরে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল