লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকায় ড্রোনটি আছড়ে পড়ার পর তা নিজেদের হেফাজতে নেয় বিজিবি সদস্যরা।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ৮৪১ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের একটি টহল দল ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল। এক পর্যায়ে কারিগরি ত্রুটি বা নিয়ন্ত্রণ কক্ষের সীমানার বাইরে চলে যাওয়ায় ড্রোনটি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে।
ড্রোনটি আছড়ে পড়ার পরপরই বিএসএফ সদস্যরা সেটি উদ্ধারের চেষ্টা চালালে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবির রংপুর-৬১ ব্যাটালিয়নের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। বিএসএফের পক্ষ থেকে ড্রোনটি ফেরত চেয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্টদের ধারণা, ভারতের পশ্চিমবঙ্গে চলমান নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এরই অংশ হিসেবে নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহার করা হচ্ছিল। এর আগে নির্বাচনের কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে দুদেশের বাণিজ্য কার্যক্রমও বন্ধ রাখা হয়।
এই ঘটনার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন