দিকপাল

মধ্যপ্রাচ্যে নতুন মোড়! হরমুজ থেকে পিছু হটছেন ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের নেপথ্যে কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন নাটকীয়তার সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালিতে আটকা পড়া বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টের মাধ্যমে ট্রাম্প এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। মূলত তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির পথ প্রশস্ত করতেই ওয়াশিংটন এই কৌশলগত অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের পেছনে পাকিস্তানসহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের বিশেষ অনুরোধ কাজ করেছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে মধ্যস্থতাকারী দেশগুলোর এই তৎপরতা বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন, ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই চুক্তিতে পৌঁছানোর বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এবং একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার স্বার্থেই আপাতত ‘প্রজেক্ট ফ্রিডম’ থামিয়ে দেওয়া হলো। তবে অভিযান স্থগিত করলেও তেহরানের ওপর থেকে চাপ সরাচ্ছে না হোয়াইট হাউস। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নৌ-অবরোধ আগের মতোই কার্যকর থাকবে। কোনো ধরনের শিথিলতা দেখানোর সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত একটি চূড়ান্ত এবং স্বাক্ষরযোগ্য চুক্তিতে পৌঁছানো যাচ্ছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের যে আক্রমণাত্মক পর্যায় ছিল, তার সমাপ্তি ঘটেছে। ট্রাম্প প্রশাসনের বর্তমান লক্ষ্য হলো আলোচনার টেবিলে ইরানকে নিয়ে আসা এবং একটি সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পুরোপুরি উন্মুক্ত ও নিরাপদ করা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, হরমুজ প্রণালিতে তাদের এ যাবতকালের সামরিক কার্যক্রম ছিল মূলত শান্তি রক্ষার উদ্দেশ্যে, যা প্রচলিত যুদ্ধের চেয়ে আলাদা। ফলে এই কার্যক্রমের জন্য কংগ্রেসের বিশেষ অনুমোদনের প্রয়োজনীয়তা তারা দেখছেন না। ট্রাম্পের এই পিছু হটা নাকি নতুন কোনো কূটনীতির সূচনা, তা এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৬ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন মোড়! হরমুজ থেকে পিছু হটছেন ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের নেপথ্যে কী?

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল