দিকপাল

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ১০:২০ এ এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম। নতুন মূল্য সমন্বয়ের ফলে ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হওয়া নতুন এই মূল্যে বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার বাজুস স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মানভেদে দাম দাঁড়িয়েছে: ২২ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া অন্যান্য মানের রুপার নতুন দাম: ২১ ক্যারেট: ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৭৩২ টাকা।

পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম সাড়ে তিন মাসেই স্বর্ণের দাম মোট ৫৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বারই দাম বেড়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল। অন্যদিকে, চলতি বছর রুপার দাম এখন পর্যন্ত ৩৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বারই ছিল ঊর্ধ্বমুখী।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বারবার রেকর্ড ভাঙছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল