দিকপাল

৪১৯ যাত্রী নিয়ে আজ প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ০৩:৩৬ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪১৯ যাত্রী নিয়ে আজ প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা আজ থেকে শুরু হচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, উদ্বোধনী দিনে ঢাকা থেকে মোট ১৪টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়া এয়ারলাইনসের ৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৫টি ফ্লাইট রয়েছে। হজের সার্বিক কার্যক্রম তদারকির জন্য এরই মধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে।

এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন।

চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।

আগামী ২১ মে পর্যন্ত মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

৩০ মে থেকে হাজীদের নিয়ে ফিরতি ফ্লাইট (পোস্ট-হজ) শুরু হবে, যা শেষ হবে ১ জুলাই।

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই পবিত্র যাত্রার চূড়ান্ত পর্যায়।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৪১৯ যাত্রী নিয়ে আজ প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল