দিকপাল

দেশসেরা ৫০০ কৃতি আলেমকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | ০৯:২৭ এ এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশসেরা ৫০০ কৃতি আলেমকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

​দেশসেরা ৫০০ কৃতি আলেমকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার আফতাবনগরে ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ৫০০ জন তরুণ আলেমকে এই সম্মাননা দেওয়া হয়।

​সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৪৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের তালিকায় ছিল পবিত্র উমরাহ পালনের সুযোগ, বই-পুস্তক ক্রয়ের ভাউচার এবং বিশেষ সম্মাননা স্মারক।

​সম্প্রতি আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকাভুক্ত ১১১ জনের মধ্যে ১০২ জন এবং মুমতাজ (জিপিএ-৫ সমমান) অর্জনকারী ১,৫৭৫ জনের মধ্যে ১,১১৯ জন শিক্ষার্থী এই সংবর্ধনার জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ৫০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, "দেশের সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য নানা প্রণোদনা থাকলেও কওমি মাদরাসার মেধাবীদের জন্য জাতীয় পর্যায়ে উৎসাহ ও দিকনির্দেশনার বেশ ঘাটতি রয়েছে। সেই অভাব পূরণ এবং তরুণ আলেমদের গবেষণামুখী ও আত্মবিশ্বাসী করে তুলতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।"

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমাদ। তিনি এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। তিনি তরুণ আলেমদের জ্ঞানচর্চা, নৈতিকতা ও উম্মাহর কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান এবং সঠিক পথে অবিচল থাকার গুরুত্ব তুলে ধরেন।

​বিশেষ অতিথির বক্তব্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, "কওমি শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ বিরল হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও গবেষণায় আরও উদ্বুদ্ধ করবে।

​পুরস্কার হিসেবে সেরা চারজন শিক্ষার্থীকে উমরাহ পালনের সুযোগ ও ১০ হাজার টাকা সমমূল্যের বইয়ের ভাউচার প্রদান করা হয়। এছাড়া অন্যদের মেধাক্রম অনুযায়ী সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত বইয়ের ভাউচার, সম্মাননা ক্রেস্ট এবং আদ-দ্বীন হাসপাতালের বিশেষ সুবিধাসহ ডিসকাউন্ট কার্ড প্রদান করা হয়।

​এই আয়োজন কওমি শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ পথচলায় বিশেষ প্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেশসেরা ৫০০ কৃতি আলেমকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল