গত কয়েকদিন ধরে চট্টগ্রামে অব্যাহত টানা ভারী বর্ষণের ফলে নগরীর অধিকাংশ নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ নগরবাসী।
টানা বৃষ্টির প্রভাবে মহানগরের চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, বাকলিয়া, হালিশহর, খাতুনগঞ্জসহ বিভিন্ন প্রধান সড়ক এবং অলিগলিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। অনেক এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
বিশেষ করে আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে, ফলে কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম বেগ পেতে হচ্ছে। গণপরিবহন সংকটের কারণে অনেকেই বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে রিকশা বা সিএনজিতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
ভারী বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি যুক্ত হয়ে জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নগরবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সূত্রমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার এবং পানি দ্রুত নামিয়ে দেওয়ার জন্য কাজ চলছে, তবে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন