দিকপাল

গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের টানা কর্মসূচি ঘোষণা

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ০৪:০৫ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের টানা কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে নামছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১৬ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মসূচি শেষে আগামী অক্টোবর মাসে রাজধানী ঢাকায় বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতার যে গণ-অভ্যুত্থান হয়েছিল, বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিশেষ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বেপরোয়া কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, সরকার তা অস্বীকার করে এক ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। জনগণের এই বিশাল ম্যান্ডেটকে উপেক্ষা করা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

জোটের এই সমন্বয়ক আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ এই দায়িত্ব দিয়েছিল যে, সরকার ও রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কার পরিষদের কাছে শপথ নেবে। কিন্তু সরকার এখন সংসদে তাদের দুই-তৃতীয়াংশ মেজরিটির দোহাই দিয়ে নিজেদের মতো করে সংবিধান সংশোধনের পাঁয়তারা করছে। জনগণের রায় নিয়ে এই লুকোচুরি খেলা বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর ১১ জুলাই রংপুর, ১৩ জুলাই চট্টগ্রাম, ১৮ জুলাই বরিশাল, ২৫ জুলাই খুলনা এবং ২৭ জুলাই ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ের এই শক্তি প্রদর্শন শেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় চূড়ান্ত মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের টানা কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল