ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে দেশটির বিশেষায়িত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ১৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
অভিযানে অংশ নেওয়া আইআরজিসির একটি বিশেষ ইউনিটের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূলত সাধারণ মানুষের নিরাপত্তা এবং কৃষিকাজ সচল করতেই এই ঝুঁকিপূর্ণ অভিযানটি পরিচালনা করা হচ্ছিল। ওই অঞ্চলে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমার কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর আবাদি কৃষিজমি চরম ঝুঁকির মুখে ছিল।
সেই কৃষিজমিগুলোকে নিরাপদ ও চাষাবাদের উপযোগী করার লক্ষ্যেই বিশেষায়িত এই সামরিক দলটিকে সেখানে মোতায়েন করা হয়েছিল। বোমা অপসারণের সময় আচমকা বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তারা হতাহত হন। স্থানীয়দের জীবন রক্ষায় আইআরজিসি সদস্যদের এমন আত্মত্যাগ ওই অঞ্চলে গভীর শোকের ছায়া ফেলেছে।
সূত্র আল জাজিরা।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন