লেবাননে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল লেবাননের মাটিতে আর কোনো বোমা হামলা করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে অত্যন্ত কড়া ভাষায় এই সতর্কবার্তা দেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে লেখা ওই পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইসরায়েলি কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, "আর একটাও বোমা নয়, যা হওয়ার হয়েছে (এনাফ ইজ এনাফ)।" তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, যুদ্ধবিরতি চলাকালে যেকোনো ধরনের আকাশ বা স্থল হামলা কার্যত নিষিদ্ধ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র এটি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।
ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান ১০ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই ‘চালকের আসনে’ রয়েছে। অর্থাৎ, এই শান্তি প্রক্রিয়ার পুরো নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে এবং এর কোনো ব্যত্যয় সহ্য করা হবে না।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, হোয়াইট হাউস এখন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের চেয়ে দ্রুত স্থিতিশীলতা ফেরাতে বেশি আগ্রহী। বিশেষ করে গত কয়েক দিনে লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ায় এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই প্রকাশ্য হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এখন দেখার বিষয়, ওয়াশিংটনের এই কড়া বার্তার পর তেল আবিব তাদের পরবর্তী সামরিক পদক্ষেপ কীভাবে নির্ধারণ করে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন