ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের নীতিনির্ধারণী ফোরামের এক সভায় এই তালিকা অনুমোদন ও প্রকাশ করা হয়।
সংবিধান
ও সংসদীয় বিধি অনুযায়ী, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে জোটটি এবার সংরক্ষিত
নারী আসনের জন্য ১৩টি পদ লাভ করেছে। যেখানে জোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী
থেকে সর্বাধিক ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন
নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও
সামসুন নাহার। অন্যদিকে, শরিক দল ও বিশেষ প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক
পার্টি-এনসিপি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান
এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম। এছাড়া জুলাই বিপ্লবের
চেতনাকে ধারণ করে বিশেষ ক্যাটাগরিতে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে এই
তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য
যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য
জোটগতভাবে মোট ৭৭টি আসনে জয়লাভ করে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এই আসনের
বিপরীতে জোটের ভাগে ১৩টি সংরক্ষিত আসন নির্ধারিত হয়।
অন্যদিকে,
জাতীয় সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বাকি ৩৬টি আসন লাভ করেছে বিএনপি।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনীত প্রার্থীরা দেশের সংসদীয় কার্যক্রমে নারীদের
অধিকার রক্ষা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এবারের
তালিকায় জুলাই বিপ্লবের শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন প্রদান
করাকে জোটের পক্ষ থেকে 'শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক' হিসেবে উল্লেখ করা
হয়েছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন