দিকপাল

জনগণের অধিকার রক্ষায় সব সক্ষমতা ব্যবহার করবে ইরান—আব্বাস আরাঘচি

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ১১:০৮ এ এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জনগণের অধিকার রক্ষায় সব সক্ষমতা ব্যবহার করবে ইরান—আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

যুক্তরাষ্ট্রের বাহিনী কর্তৃক একটি ইরানি কার্গো জাহাজ জব্দের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে ইরানি জনগণের অধিকার ও মর্যাদা সুরক্ষায় দেশিটি তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুস্কা’-তে মার্কিন ‘সন্ত্রাসী বাহিনী’ বেআইনি ও সহিংস হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এই পদক্ষেপ কেবল আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করেনি, বরং গত ৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি চুক্তিরও সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে অবিলম্বে জব্দকৃত জাহাজ, এর নাবিক এবং তাদের পরিবারের সদস্যদের মুক্তি দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় কোনো আপস করবে না। উদ্ভূত পরিস্থিতিতে ভবিষ্যতে যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির দায় পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে বলে তেহরান সতর্ক করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপসাগরে ইরানি জাহাজ ‘তুস্কা’ জব্দ করা হয়েছে কারণ এটি তাদের নৌ অবরোধের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছিল। সেন্টকমের তথ্যমতে, গত ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী এ পর্যন্ত ২৭টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে অথবা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।

এই ঘটনার ফলে ওই অঞ্চলে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জনগণের অধিকার রক্ষায় সব সক্ষমতা ব্যবহার করবে ইরান—আব্বাস আরাঘচি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল