দিকপাল

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী।

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১২:৫৩ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (USF)-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা এস. বৃষ্টি, দুজনেরই বয়স ২৭ বছর। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগ মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়।

জামিল লিমন USF-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছেন। অন্যদিকে নাহিদা এস. বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার সঙ্গে যুক্ত।

পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ১৬ এপ্রিল টাম্পায় তাঁদের দেখা যায়। সেদিন সকালে আনুমানিক ৯টার দিকে জামিলকে বিশ্ববিদ্যালয়ের কাছের তাঁর আবাসিক এলাকায় দেখা গিয়েছিল। একই দিনে সকাল ১০টার দিকে নাহিদাকে শেষবার দেখা যায় ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।

এরপর তাঁদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পরে এক পারিবারিক বন্ধু তাঁদের খোঁজ না পেয়ে গত শুক্রবার বিকেলে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরই নিখোঁজ ডায়েরি করা হয় এবং দুইজনের নাম জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তদন্ত চলমান থাকায় আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করছে না। তবে কেউ তাঁদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে জানিয়েছে, এই দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর হেফাজতে নেই।

এদিকে দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী।

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (USF)-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা এস. বৃষ্টি, দুজনেরই বয়স ২৭ বছর। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগ মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়।

জামিল লিমন USF-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছেন। অন্যদিকে নাহিদা এস. বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার সঙ্গে যুক্ত।

পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ১৬ এপ্রিল টাম্পায় তাঁদের দেখা যায়। সেদিন সকালে আনুমানিক ৯টার দিকে জামিলকে বিশ্ববিদ্যালয়ের কাছের তাঁর আবাসিক এলাকায় দেখা গিয়েছিল। একই দিনে সকাল ১০টার দিকে নাহিদাকে শেষবার দেখা যায় ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।

এরপর তাঁদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পরে এক পারিবারিক বন্ধু তাঁদের খোঁজ না পেয়ে গত শুক্রবার বিকেলে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরই নিখোঁজ ডায়েরি করা হয় এবং দুইজনের নাম জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তদন্ত চলমান থাকায় আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করছে না। তবে কেউ তাঁদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে জানিয়েছে, এই দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর হেফাজতে নেই।

এদিকে দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল