দিকপাল

যুদ্ধবিধ্বস্ত দেশের জ্ঞানসাধকদের পাশে ভারতের ৫০ বিজ্ঞানী

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ০৬:৪০ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুদ্ধবিধ্বস্ত দেশের জ্ঞানসাধকদের পাশে ভারতের ৫০ বিজ্ঞানী
সংগৃহীত ছবি

ইরান, ফিলিস্তিন ও লেবাননের শিক্ষাবিদদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের ৫০ জনেরও বেশি স্ট্রিং তাত্ত্বিক — যারা পদার্থবিজ্ঞানের অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত। আল জাজিরার প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সাম্প্রতিক যুদ্ধে এসব অঞ্চলের শিক্ষাবিদরা 'চরমভাবে ক্ষতিগ্রস্ত' হয়েছেন। যুদ্ধ চলাকালে ইরান, লেবানন ও ফিলিস্তিনের একাধিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলের নাম।

ভারতীয় বিজ্ঞানীরা বলেন, এটি বেসামরিক স্থাপনাগুলোর ওপর চলা বৃহত্তর হামলার অংশ — যার পরিণতিতে হাজারো মানুষের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় সব বিশ্ববিদ্যালয় ও স্কুল ধ্বংস হয়ে গেছে বলেও বিবৃতিতে অভিযোগ তোলা হয়।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আশোক সেন ও স্পেন্তা ওয়াদিয়াসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারজয়ী ভারতীয় বিজ্ঞানী।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যুদ্ধবিধ্বস্ত দেশের জ্ঞানসাধকদের পাশে ভারতের ৫০ বিজ্ঞানী

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ইরান, ফিলিস্তিন ও লেবাননের শিক্ষাবিদদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের ৫০ জনেরও বেশি স্ট্রিং তাত্ত্বিক — যারা পদার্থবিজ্ঞানের অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত। আল জাজিরার প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সাম্প্রতিক যুদ্ধে এসব অঞ্চলের শিক্ষাবিদরা 'চরমভাবে ক্ষতিগ্রস্ত' হয়েছেন। যুদ্ধ চলাকালে ইরান, লেবানন ও ফিলিস্তিনের একাধিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলের নাম।

ভারতীয় বিজ্ঞানীরা বলেন, এটি বেসামরিক স্থাপনাগুলোর ওপর চলা বৃহত্তর হামলার অংশ — যার পরিণতিতে হাজারো মানুষের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় সব বিশ্ববিদ্যালয় ও স্কুল ধ্বংস হয়ে গেছে বলেও বিবৃতিতে অভিযোগ তোলা হয়।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আশোক সেন ও স্পেন্তা ওয়াদিয়াসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারজয়ী ভারতীয় বিজ্ঞানী।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল