দিকপাল

ইদে রেকর্ড ছুটি ঘোষণা করল সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | ১১:২০ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইদে রেকর্ড ছুটি ঘোষণা করল সরকার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ঈদের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

​মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের ঈদের ছুটি বিশেষভাবে সাজানো হয়েছে। সরকারি এই আদেশ কার্যকর করার লক্ষ্যে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস আদালত খোলা থাকার পর ২৫ মে থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হবে।

​নাড়ির টানে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ করতে এবং যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে এই দীর্ঘ ছুটির পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আসার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ঈদুল আজহার এই দীর্ঘ ছুটির ফলে পর্যটন কেন্দ্রগুলোতেও পর্যটকদের সমাগম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৮ মে ২০২৬

ইদে রেকর্ড ছুটি ঘোষণা করল সরকার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ঈদের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

​মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের ঈদের ছুটি বিশেষভাবে সাজানো হয়েছে। সরকারি এই আদেশ কার্যকর করার লক্ষ্যে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস আদালত খোলা থাকার পর ২৫ মে থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হবে।

​নাড়ির টানে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ করতে এবং যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে এই দীর্ঘ ছুটির পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আসার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ঈদুল আজহার এই দীর্ঘ ছুটির ফলে পর্যটন কেন্দ্রগুলোতেও পর্যটকদের সমাগম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল