প্রধানমন্ত্রী
তারেক রহমান আজ সোমবার তার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর
গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের
ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর
সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রায় দুই দশক পর এটি প্রধানমন্ত্রীর
দীর্ঘ প্রতীক্ষিত বগুড়া সফর। সফরের সূচি অনুযায়ী, তিনি গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত
তার পৈতৃক নিবাস 'জিয়া বাড়ি' পরিদর্শন করবেন।
গত ১২ ফেব্রুয়ারির
জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন এবং সরকার গঠনের পর এটিই তার প্রথম বগুড়া
সফর। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের
উদ্বোধন করবেন। সফরের সমাপনী কর্মসূচি হিসেবে তিনি জেলা শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা
খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমগ্র বগুড়া জেলা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো শহরের রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সংস্কার ও সুসজ্জিত করা হয়েছে। জনসভার জন্য আলতাফুন্নেছা মাঠে ইতিমধ্যে একটি বিশালাকার ও সুদৃশ্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন