যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে উচ্চতর গবেষণা করছিলেন। তবে তাঁর সঙ্গে একই দিনে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো মেলেনি। তিনি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, এই ঘটনায় জামিলের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জামিল ও নাহিদাকে সর্বশেষ দেখা গিয়েছিল। ওইদিন সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছের ছাত্রাবাসে জামিলকে এবং সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে দেখা যায়। এরপর থেকেই তাঁদের মোবাইল ফোন বন্ধ এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নিখোঁজ হওয়ার পরদিন ১৭ এপ্রিল তাঁদের এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিলের মরদেহ উদ্ধার করা গেলেও নাহিদার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ সন্দেহভাজন হিশামকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে এবং নাহিদাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দুই মেধাবী শিক্ষার্থীর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন