ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করে তিনি নিজেই এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি সামনে এনেছে।
নেতানিয়াহু জানান, প্রায় দুই মাস আগে তার শরীরে এই মরণব্যাধি শনাক্ত হয়েছিল। তবে সেই সময় তথ্যটি প্রকাশ না করে গোপন রাখা হয়েছিল। এর পেছনে রাজনৈতিক ও কৌশলগত কারণ ব্যাখ্যা করে তিনি দাবি করেন, চিরপ্রতিদ্বন্দ্বী ইরান যেন তার শারীরিক অসুস্থতাকে পুঁজি করে কোনো ধরনের প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাতে না পারে, সেজন্যই তিনি বিষয়টি চেপে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিকিৎসকদের দেওয়া একটি চিঠি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, টিউমারটি ছিল অত্যন্ত প্রাথমিক পর্যায়ের এবং আকারে খুবই ক্ষুদ্র (এক সেন্টিমিটারেরও কম)। এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি এবং তার শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, “যেকোনো বিপদের আভাস পাওয়া মাত্রই আমি তা মোকাবিলা করতে পছন্দ করি। আমি একটি সুনির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করেছি যা সমস্যাটি পুরোপুরি দূর করে দিয়েছে এবং এখন শরীরে ক্যানসারের কোনো অস্তিত্ব নেই।” তিনি এখন পুরোপুরি সুস্থ এবং দাপ্তরিক কাজে সক্ষম বলেও জানান।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী এই নেতা এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটজনিত জটিলতার কারণে একবার অস্ত্রোপচার করিয়েছিলেন। পরবর্তী নিয়মিত পরীক্ষার সময় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এই ম্যালিগন্যান্ট টিউমারটি শনাক্ত করেন। তবে সময়মতো চিকিৎসার ফলে তিনি এখন বিপদমুক্ত বলে জানানো হয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন