দিকপাল

আন্তর্জাতিক জলসীমায় বিধিবিধানের লঙ্ঘন, সুমুদ ফ্লোটিলাকে মাঝপথে আটকাল ইসরাইলি নৌবাহিনী

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ০১:০২ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আন্তর্জাতিক জলসীমায় বিধিবিধানের লঙ্ঘন, সুমুদ ফ্লোটিলাকে মাঝপথে আটকাল ইসরাইলি নৌবাহিনী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আবারও ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত থেকে দখলদার ইসরায়েলি বাহিনী এই নৌবহরটিকে আটকাতে বিশেষ অভিযান শুরু করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ট্র্যাকিং তথ্যে দেখা গেছে এই বহরে মোট ৫৮টি জাহাজ রয়েছে। ইসরায়েলি নৌবাহিনীর মুখোমুখি হওয়ার সময় বহরটি গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল, যা তেল আবিব থেকে কয়েক শ নটিক্যাল মাইল দূরে। অতীতে সুমুদ ফ্লোটিলা গাজা উপকূলের কাছাকাছি পৌঁছালে পদক্ষেপ নেওয়া হলেও, এবার অনেক গভীর সমুদ্রেই তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে।

ফ্লোটিলা আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি নৌবাহিনীর কর্মকর্তারা ফ্লোটিলার কর্মীদের গতিপথ পরিবর্তনের জন্য রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করছেন। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, যদি গাজায় কোনো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজন হয়, তবে তা স্বীকৃত ও প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে করা উচিত। ভিডিও বার্তায় বহরটিকে তাদের যাত্রা শুরুর বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় অথবা বিকল্প হিসেবে ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে যাওয়ার আহ্বান জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে, আটক করা জাহাজগুলোর একটিতে আপত্তিকর সামগ্রী ও মাদকদ্রব্য পাওয়া গেছে।

উল্লেখ্য, এই নৌবহরের কর্মীরা চলতি মাসের শুরুতে স্পেন থেকে তাদের যাত্রা শুরু করেছিলেন। এর আগে গত বছর জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে একই ধরনের একটি প্রতীকী মানবিক সহায়তা অভিযান চালানো হয়েছিল। এবারের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র এই উদ্যোগটি গাজাবাসীর জন্য একটি আন্তর্জাতিক সংহতির প্রতীক হলেও, মাঝপথেই ইসরায়েলি সামরিক বাহিনীর বাধার মুখে তা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গভীর সমুদ্রে এই ধরনের বাধা দেওয়ার ঘটনা আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের অধিকার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল ও ফ্লোটিলা আয়োজক সংস্থা।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক জলসীমায় বিধিবিধানের লঙ্ঘন, সুমুদ ফ্লোটিলাকে মাঝপথে আটকাল ইসরাইলি নৌবাহিনী

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল