ফুটবল বিশ্বকাপের উত্তজনা আবারও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের মূল আসর শুরুর আগেই মাঠের বাইরের লড়াই অর্থাৎ দল গোছানোর প্রক্রিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে অংশগ্রহণকারী ৪৮টি দেশ। ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন মেনে চলতে হবে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে প্রবল কৌতূহল কাজ করছে। এবার যেহেতু দল সংখ্যা বেশি, তাই স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রেও ফিফা তিনটি বিশেষ ধাপ নির্ধারণ করে দিয়েছে যাতে দলগুলো সুশৃঙ্খলভাবে তাদের পরিকল্পনা সাজাতে পারে।
ফিফার নির্দেশনা অনুযায়ী, দল ঘোষণার প্রথম ধাপ শুরু হবে আগামী ১১ মে। এই সময়ের মধ্যে প্রতিটি দেশকে তাদের প্রাথমিক তালিকা জমা দিতে হবে, যেখানে সর্বনিম্ন ৩৫ থেকে সর্বোচ্চ ৫৫ জন খেলোয়াড় থাকতে পারবেন। এই প্রাথমিক তালিকায় অন্তত পাঁচজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরের গুরুত্বপূর্ণ সময়টি হলো ২৫ মে, যে তারিখের মধ্যে বিশ্বের সমস্ত ক্লাবগুলো তাদের নির্বাচিত খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার জন্য ছেড়ে দিতে বাধ্য থাকবে। চূড়ান্ত এবং সবচেয়ে রোমাঞ্চকর ধাপটি হবে ২৫ মে থেকে ১ জুনের মধ্যে। এই সময়ের মধ্যেই প্রতিটি কোচকে তাদের প্রাথমিক তালিকা থেকে কাটছাঁট করে ২৩ থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে, যেখানে তিনজন গোলরক্ষক থাকা আবশ্যক।
তবে দল ঘোষণার পরও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ফিফা কিছুটা নমনীয়তা রেখেছে। যদি কোনো খেলোয়াড় গুরুতর চোট পান বা অসুস্থ হয়ে পড়েন, তবে দলের প্রথম ম্যাচ শুরু হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগ পর্যন্ত সেই খেলোয়াড়কে পরিবর্তন করে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যাবে। তবে এক্ষেত্রে ফিফার যথাযথ অনুমোদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রয়োজন হবে। এবারের বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন বৃহস্পতিবার মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায়। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
এবারের গ্রুপ বিন্যাসেও দেখা গেছে দারুণ সব সমীকরণ। ব্রাজিল রয়েছে গ্রুপ 'সি'-তে, যেখানে তাদের লড়তে হবে মরক্কো ও স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ 'জে'-তে, তাদের সঙ্গী হিসেবে আছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। অন্যদিকে গ্রুপ 'এল'-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে থাকছে গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া। গ্রুপ 'আই'-তে ফ্রান্সের মুখোমুখি হবে সেনেগাল ও নরওয়ে। ৪৮টি দলের এই বিশাল আসরে প্রতিটি গ্রুপ থেকেই সেরা দলগুলো নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবে, যার চূড়ান্ত মহড়া শুরু হবে এই স্কোয়াড ঘোষণার মাধ্যমেই।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন