২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব ধরনের অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে আবারও দলটির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ফুটবল মানুষকে ঐক্যবদ্ধ করার একটি মাধ্যম এবং সবাইকে কাছাকাছি নিয়ে আসা ফিফার প্রধান দায়িত্ব। বর্তমানে ফিফার কোনো সদস্য সংস্থা নিষিদ্ধ নয় এবং কাউকে বহিষ্কার করার মতো কোনো পরিস্থিতিও নেই বলে তিনি উল্লেখ করেন।
তবে ফিফা সভাপতির এই ইতিবাচক অবস্থানের মধ্যেই কূটনৈতিক ও অভিবাসন সংক্রান্ত জটিলতায় পড়েছে ইরানের ফুটবল প্রতিনিধিদল। ৭৬তম ফিফা কংগ্রেসে অংশ নিতে যাওয়া ইরানের ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজসহ কর্মকর্তাদের কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ইরানি গণমাধ্যমের দাবি, কানাডার অভিবাসন কর্মকর্তাদের ‘অপমানজনক আচরণের’ কারণে প্রতিনিধিদলটি টরন্টো বিমানবন্দর থেকে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে। অন্যদিকে, কানাডার অভিবাসন সংস্থা ব্যক্তিগত ঘটনার বিষয়ে মন্তব্য না করলেও সাফ জানিয়ে দিয়েছে যে, আইআরজিসি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের দেশে কোনো জায়গা নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিবাসন জটিলতার কারণে ফিফা কংগ্রেসের হাজিরা ডাকার সময় ইরানকে ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করা হয়। ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের দুই সদস্য শেষ পর্যন্ত কানাডায় প্রবেশের অনুমতি পেলেও তাদের অন্য এক সহকর্মীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে তারা কংগ্রেসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও ফিফা কর্তৃপক্ষ শুরু থেকেই এই জটিলতার মধ্যেও ইরানকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিল, তবে শেষ পর্যন্ত রাজনৈতিক ও প্রশাসনিক মারপ্যাঁচে ইরানের প্রতিনিধিরা ছাড়াই কংগ্রেসের কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন