দিকপাল

নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ছবি: সংগৃহীত

কূটনৈতিক আলোচনার আবহেও উত্তপ্ত হয়ে উঠেছে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। শর্তভঙ্গের অভিযোগে হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর বিপরীতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ রোববার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম **আল-জাজিরা** এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় তারা হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, কিছু জাহাজ চলাচলের অনুমতি থাকলেও যুক্তরাষ্ট্র এখনো ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করেনি। আইআরজিসি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতিতে প্রণালির দিকে আসা যেকোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে গণ্য করা হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের চাপে ফেলতে পারবে না। ট্রাম্প আরও যোগ করেন, ইরানের সঙ্গে সব ধরনের সমঝোতা ও দ্বিপাক্ষিক বিষয়গুলো পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকবে।

প্রণালি নিয়ে সামরিক বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই ইরানের বেসামরিক প্রশাসন ভিন্ন সুর দিচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, লেবানন যুদ্ধবিরতির প্রেক্ষাপট ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে।

তবে আলোচনার সম্ভাবনা নিয়ে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, একটি অভিন্ন কাঠামোয় দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু হবে না।

উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলো বর্তমানে নিবিড়ভাবে পর্যালোচনা করছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে আইআরজিসি এবং ট্রাম্পের এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের নৌ-নিরাপত্তা ও বিশ্ব জ্বালানি বাজারকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে।

সূত্র: আল-জাজিরা।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল