ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এই সাক্ষাৎকার প্রক্রিয়া বিরতিহীনভাবে চলে দিবাগত রাত ২টা ৫৫ মিনিট পর্যন্ত।
ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থীরা এই সাক্ষাৎকারে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ। সাক্ষাৎকার কার্যক্রমে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া প্রার্থীদের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যেই এই ম্যারাথন সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর এই নিবিড় তদারকি দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন