দিকপাল

জাতীয় দলের কোচ দৌড়ে ৩০০ প্রার্থী, কাদের দিকে ঝুঁকছে বাফুফে?

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | ০২:১১ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয় দলের কোচ দৌড়ে ৩০০ প্রার্থী, কাদের দিকে ঝুঁকছে বাফুফে?

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শূন্য পদের জন্য জমা পড়া প্রায় তিন শতাধিক আবেদন থেকে প্রাথমিক বাছাই শেষে ১৪২ জনের একটি তালিকা প্রস্তুত করেছে বাফুফের কোচ নির্বাচন কমিটি।

এই বাছাই কমিটিতে দায়িত্ব পালন করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এবং নির্বাহী কমিটির সদস্য সাইদ হাসান কানন ও ইকবাল হোসেন। তারা নির্দিষ্ট ও কঠোর কিছু মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করছেন।

কমিটির সদস্য সাইদ হাসান কানন জানান, কোচ নির্বাচনের ক্ষেত্রে এবার উয়েফা প্রো-লাইসেন্স থাকাকে বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলে সম্পৃক্ততা ও সফলতার ট্র্যাক রেকর্ডকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রার্থীদের বয়সসীমা ৪০ থেকে ৬০ বছরের মধ্যে রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ইউরোপীয় কোচদের নিয়োগের ব্যাপারে বাফুফে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।

বর্তমানে ১৪২ জন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচের মধ্য থেকেই পরবর্তী পর্যায়ের সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ চলছে। বাফুফে সূত্রে জানা গেছে, শিগগিরই এই তালিকাটি কমিয়ে ২০ থেকে ২৫ জনে নামিয়ে আনা হবে।

প্রাথমিক এই তালিকায় ইউরোপসহ বিভিন্ন মহাদেশের হাইপ্রোফাইল সব কোচদের নাম রয়েছে। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন বার্নড স্টর্ক, দিদিয়ের ওলে-নিকোল, স্টেফানো কুসিন, মিওদ্রাগ রাদুকোভিচ, আন্তোনিও হে এবং ইগর স্টিমাচ। এ ছাড়া বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি ডে, মারিও লেমস ও ফাবিও লোপেজও পুনরায় দায়িত্ব পেতে আবেদন করেছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাতীয় দলের কোচ দৌড়ে ৩০০ প্রার্থী, কাদের দিকে ঝুঁকছে বাফুফে?

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শূন্য পদের জন্য জমা পড়া প্রায় তিন শতাধিক আবেদন থেকে প্রাথমিক বাছাই শেষে ১৪২ জনের একটি তালিকা প্রস্তুত করেছে বাফুফের কোচ নির্বাচন কমিটি।

এই বাছাই কমিটিতে দায়িত্ব পালন করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এবং নির্বাহী কমিটির সদস্য সাইদ হাসান কানন ও ইকবাল হোসেন। তারা নির্দিষ্ট ও কঠোর কিছু মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করছেন।

কমিটির সদস্য সাইদ হাসান কানন জানান, কোচ নির্বাচনের ক্ষেত্রে এবার উয়েফা প্রো-লাইসেন্স থাকাকে বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলে সম্পৃক্ততা ও সফলতার ট্র্যাক রেকর্ডকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রার্থীদের বয়সসীমা ৪০ থেকে ৬০ বছরের মধ্যে রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ইউরোপীয় কোচদের নিয়োগের ব্যাপারে বাফুফে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।

বর্তমানে ১৪২ জন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচের মধ্য থেকেই পরবর্তী পর্যায়ের সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ চলছে। বাফুফে সূত্রে জানা গেছে, শিগগিরই এই তালিকাটি কমিয়ে ২০ থেকে ২৫ জনে নামিয়ে আনা হবে।

প্রাথমিক এই তালিকায় ইউরোপসহ বিভিন্ন মহাদেশের হাইপ্রোফাইল সব কোচদের নাম রয়েছে। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন বার্নড স্টর্ক, দিদিয়ের ওলে-নিকোল, স্টেফানো কুসিন, মিওদ্রাগ রাদুকোভিচ, আন্তোনিও হে এবং ইগর স্টিমাচ। এ ছাড়া বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি ডে, মারিও লেমস ও ফাবিও লোপেজও পুনরায় দায়িত্ব পেতে আবেদন করেছেন বলে জানা গেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল