দিকপাল

রাজনৈতিক অনিশ্চয়তায় জিডিপি প্রবৃদ্ধি কমেছে: এডিবি

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ০৭:১০ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজনৈতিক অনিশ্চয়তায় জিডিপি প্রবৃদ্ধি কমেছে: এডিবি

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দুর্বল হয়েছে এবং অভ্যন্তরীণ বাজারে পণ্য ও সেবার চাহিদাও কমেছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। একই সঙ্গে কঠোর রাজস্ব ও মুদ্রানীতির প্রভাবও অর্থনীতিতে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদন ২০২৫–এ এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৪ শতাংশে নেমে আসতে পারে, যেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে সংস্থাটি মনে করছে, জাতীয় নির্বাচন শেষ হওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমেছে, ফলে অর্থনৈতিক কার্যক্রমে আবার গতি ফিরতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশকে মোট ৫২১ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। এর মধ্যে ২৫৭ কোটি ডলার ঋণ ও অনুদান হিসেবে এবং বাকি অংশ সহ-অর্থায়নের মাধ্যমে দেওয়া হবে।

ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। দীর্ঘদিনের দুর্বল শাসনব্যবস্থা, তদারকির ঘাটতি এবং মূলধন সংকটের কারণে খাতটি কার্যকরভাবে কাজ করতে পারছে না। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি কঠিন হয়ে পড়ছে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাধাগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৫ সালে প্রায় ৫০ কোটি ডলার সহায়তা দিয়েছে এডিবি, যা ব্যাংক তদারকি জোরদার, সম্পদের মান উন্নয়ন, তারল্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে ব্যয় করা হবে।

এ ছাড়া পরিবহন খাতের উন্নয়ন এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায়ও অর্থায়ন করছে সংস্থাটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রাজনৈতিক অনিশ্চয়তায় জিডিপি প্রবৃদ্ধি কমেছে: এডিবি

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দুর্বল হয়েছে এবং অভ্যন্তরীণ বাজারে পণ্য ও সেবার চাহিদাও কমেছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। একই সঙ্গে কঠোর রাজস্ব ও মুদ্রানীতির প্রভাবও অর্থনীতিতে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদন ২০২৫–এ এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৪ শতাংশে নেমে আসতে পারে, যেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে সংস্থাটি মনে করছে, জাতীয় নির্বাচন শেষ হওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমেছে, ফলে অর্থনৈতিক কার্যক্রমে আবার গতি ফিরতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশকে মোট ৫২১ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। এর মধ্যে ২৫৭ কোটি ডলার ঋণ ও অনুদান হিসেবে এবং বাকি অংশ সহ-অর্থায়নের মাধ্যমে দেওয়া হবে।

ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। দীর্ঘদিনের দুর্বল শাসনব্যবস্থা, তদারকির ঘাটতি এবং মূলধন সংকটের কারণে খাতটি কার্যকরভাবে কাজ করতে পারছে না। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি কঠিন হয়ে পড়ছে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাধাগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৫ সালে প্রায় ৫০ কোটি ডলার সহায়তা দিয়েছে এডিবি, যা ব্যাংক তদারকি জোরদার, সম্পদের মান উন্নয়ন, তারল্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে ব্যয় করা হবে।

এ ছাড়া পরিবহন খাতের উন্নয়ন এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায়ও অর্থায়ন করছে সংস্থাটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল