দিকপাল

ইসহাক সরকার ও শেরেবাংলার নাতনিসহ একঝাঁক নেতার এনসিপিতে যোগদান: রাজনীতির মাঠে নতুন সমীকরণ

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | ০৬:৫৮ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইসহাক সরকার ও শেরেবাংলার নাতনিসহ একঝাঁক নেতার এনসিপিতে যোগদান: রাজনীতির মাঠে নতুন সমীকরণ

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। একই সাথে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবালসহ (ফ্লোরা) বেশ কয়েকজন আলোচিত মুখ দলটিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইসহাক সরকার ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন রেলের অনিয়মবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেল। ফেরসামিন হক ইকবাল প্রবাসে থাকায় সশরীরে উপস্থিত হতে না পারলেও কেন্দ্রীয়ভাবে তার নাম ঘোষণা করা হয়।

নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি সব সুযোগ-সুবিধা উপেক্ষা করে জনগণ ও তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন।" ইসহাক সরকারকে এই আয়োজনের 'প্রধান আকর্ষণ' হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন যে, জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের নিয়ে এনসিপি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং শীর্ষ নেতা সারজিস আলম বক্তব্য প্রদান করেন। বক্তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আগামীর রাজনীতিতে এনসিপির জোরালো ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে গত ১৯ এপ্রিল এবি পার্টি ও আপ বাংলাদেশ-এর বেশ কিছু নেতাকর্মী দলটিতে যোগ দিয়েছিলেন, যা এনসিপিকে রাজনৈতিক মহলে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইসহাক সরকার ও শেরেবাংলার নাতনিসহ একঝাঁক নেতার এনসিপিতে যোগদান: রাজনীতির মাঠে নতুন সমীকরণ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। একই সাথে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবালসহ (ফ্লোরা) বেশ কয়েকজন আলোচিত মুখ দলটিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইসহাক সরকার ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন রেলের অনিয়মবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেল। ফেরসামিন হক ইকবাল প্রবাসে থাকায় সশরীরে উপস্থিত হতে না পারলেও কেন্দ্রীয়ভাবে তার নাম ঘোষণা করা হয়।

নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি সব সুযোগ-সুবিধা উপেক্ষা করে জনগণ ও তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন।" ইসহাক সরকারকে এই আয়োজনের 'প্রধান আকর্ষণ' হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন যে, জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের নিয়ে এনসিপি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং শীর্ষ নেতা সারজিস আলম বক্তব্য প্রদান করেন। বক্তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আগামীর রাজনীতিতে এনসিপির জোরালো ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে গত ১৯ এপ্রিল এবি পার্টি ও আপ বাংলাদেশ-এর বেশ কিছু নেতাকর্মী দলটিতে যোগ দিয়েছিলেন, যা এনসিপিকে রাজনৈতিক মহলে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল