দিকপাল

চট্টগ্রামে একদিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন মিছিল: জনমনে চাঞ্চল্য

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | ০৭:০৪ পি এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে একদিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন মিছিল: জনমনে চাঞ্চল্য

চট্টগ্রাম নগরের পৃথক তিনটি স্থানে একই দিনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ও জুমার নামাজের পর নগরের জিইসি মোড়, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মিছিলের ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা গেছে, সকালে নগরের জিইসি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিলটি বের করা হয়। মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যাওয়ার সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে, জুমার নামাজের পর সিআরবি এলাকায় দ্বিতীয় মিছিলটি বের হয়ে টাইগারপাস মোড়ের দিকে অগ্রসর হয়। এছাড়া লাল টুপি পরে দুই নম্বর গেট এলাকায় আরও একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই মিছিলের ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। ভিডিওগুলোতে নেতাকর্মীদের ‘শেখ হাসিনার সমর্থনে’ স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, মিছিলের ভিডিওগুলো পুলিশের নজরে এসেছে। তিনি বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে একদিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন মিছিল: জনমনে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের পৃথক তিনটি স্থানে একই দিনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ও জুমার নামাজের পর নগরের জিইসি মোড়, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মিছিলের ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা গেছে, সকালে নগরের জিইসি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিলটি বের করা হয়। মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যাওয়ার সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে, জুমার নামাজের পর সিআরবি এলাকায় দ্বিতীয় মিছিলটি বের হয়ে টাইগারপাস মোড়ের দিকে অগ্রসর হয়। এছাড়া লাল টুপি পরে দুই নম্বর গেট এলাকায় আরও একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই মিছিলের ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। ভিডিওগুলোতে নেতাকর্মীদের ‘শেখ হাসিনার সমর্থনে’ স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, মিছিলের ভিডিওগুলো পুলিশের নজরে এসেছে। তিনি বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল