রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য ঘোষিত নতুন কমিটিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও অচলাবস্থা তৈরি হয়েছে। কেন্দ্র ঘোষিত ২১ সদস্যের এই কমিটিকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন সাধারণ শ্রমিকদের একটি বড় অংশ। এর প্রতিবাদে এবং অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে সোমবার (১৮ মে) সকাল থেকে রাজশাহী থেকে সকল প্রকার আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আকস্মিক এই ধর্মঘটের কারণে রাজশাহী বাস টার্মিনালগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এবং তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে নগরীর শিরোইল বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কাউন্টারগুলোর শাটল নামানো রয়েছে। বাসগুলো সারিবদ্ধভাবে টার্মিনালে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অন্যদিকে, বিক্ষুব্ধ শ্রমিকরা টার্মিনাল এলাকায় জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে চাকরিজীবী, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। অনেকেই ব্যাগ-লাগেজ হাতে নিয়ে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে হন্যে হয়ে ঘুরছেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না।
এমনই একজন ভুক্তভোগী যাত্রী তসিকুল ইসলাম, যিনি ঈদুল আজহা উপলক্ষে আগেভাগেই ছুটি নিয়ে কুমিল্লার গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে এসেছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পরিবার-পরিজনের সাথে ঈদ করার জন্য অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি সব বন্ধ। কোনো ঘোষণা ছাড়া এভাবে হুটহাট বাস বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের খেসারত সবসময় আমাদের মতো সাধারণ যাত্রীদেরই দিতে হয়।
সংগঠনের সাধারণ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করে। এই কমিটিতে সভাপতি করা হয়েছে রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মমিনুল ইসলামকে। নতুন এই সভাপতি রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি তার নিজস্ব লোকজনের মাধ্যমে সাধারণ শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি পদেও রয়েছেন। শ্রমিকদের একটি বড় অংশের দাবি, কোনো সিলেকশন বা চাপিয়ে দেওয়া কমিটি তারা মানবেন না, সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিতে চান তারা।
এই বিষয়ে জানতে চাইলে নবঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি গণমাধ্যমকে জানান, সকাল থেকে কারা বা কোন গ্রুপ বাস চলাচল বন্ধ রেখেছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু জানেন না। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
অন্যদিকে, মালিকপক্ষের সংগঠন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক ইউনিয়নের নতুন কমিটিকে কেন্দ্র করে শ্রমিকদের একটি পক্ষ অসন্তোষ প্রকাশ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। যাত্রী ভোগান্তি কমাতে এবং দ্রুত একটি সমাধান সূত্র বের করতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে ইতোমধ্যে পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন। দ্রুতই একটি আলোচনার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন