দিকপাল

এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি পুনর্গঠন: আহ্বায়ক ইসহাক সরকার

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৪৫ এ এম | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি পুনর্গঠন: আহ্বায়ক ইসহাক সরকার

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা ইসহাক সরকার এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার। গত রোববার দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নবনির্বাচিত আহ্বায়ক ইসহাক সরকার সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছেন। এর আগে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জেরে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। রাজপথের আন্দোলনের অভিজ্ঞতাসম্পন্ন এই নেতাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ার মাধ্যমে ঢাকা দক্ষিণে দলের ভিত মজবুত করতে চাইছে এনসিপি।

অন্যদিকে, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার গত জাতীয় নির্বাচনে ঢাকা-৫ আসনে এনসিপির প্রার্থী হিসেবে লড়েছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এবং দল গঠনের পর থেকে কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজপথের পরীক্ষিত নেতা ইসহাক সরকার এবং সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ইঞ্জিনিয়ার শাহরিয়ারের এই সমন্বয় ঢাকা মহানগর দক্ষিণে এনসিপিকে নতুন শক্তিতে পরিণত করতে পারে। নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তারা মাঠের কর্মসূচিতে সক্রিয় হবেন। এই পরিবর্তনের ফলে দলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন দলটির নীতিনির্ধারকরা।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি পুনর্গঠন: আহ্বায়ক ইসহাক সরকার

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা ইসহাক সরকার এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার। গত রোববার দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নবনির্বাচিত আহ্বায়ক ইসহাক সরকার সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছেন। এর আগে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জেরে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। রাজপথের আন্দোলনের অভিজ্ঞতাসম্পন্ন এই নেতাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ার মাধ্যমে ঢাকা দক্ষিণে দলের ভিত মজবুত করতে চাইছে এনসিপি।

অন্যদিকে, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার গত জাতীয় নির্বাচনে ঢাকা-৫ আসনে এনসিপির প্রার্থী হিসেবে লড়েছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এবং দল গঠনের পর থেকে কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজপথের পরীক্ষিত নেতা ইসহাক সরকার এবং সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ইঞ্জিনিয়ার শাহরিয়ারের এই সমন্বয় ঢাকা মহানগর দক্ষিণে এনসিপিকে নতুন শক্তিতে পরিণত করতে পারে। নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তারা মাঠের কর্মসূচিতে সক্রিয় হবেন। এই পরিবর্তনের ফলে দলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন দলটির নীতিনির্ধারকরা।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল