দেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ নতুন প্রজন্মের চারটি ল্যাপটপ উন্মোচন করেছে গ্লোবাল টেক জায়ান্ট আসুস (ASUS)। গত বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘অলওয়েজ ইনক্রেডিবল’ শীর্ষক এক জমকালো আয়োজনে জেনবুক ও ভিভোবুক সিরিজের এই নতুন ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
উন্মোচিত মডেলগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো 'জেনবুক ডুও', যা একটি ডুয়াল-স্ক্রিন বা দুই পর্দার ল্যাপটপ। এছাড়া বাকি তিনটি মডেল হলো জেনবুক ১৪ ওএলইডি, জেনবুক এস ১৬ এবং ভিভোবুক ১৬। ভবিষ্যতের এআই-নির্ভর কম্পিউটিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় এই ল্যাপটপগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
অনুষ্ঠানে আসুসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক পিটার চ্যাং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে মানুষের কাজ ও সৃজনশীলতার ধরন বদলে দিচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে নতুন এআই ল্যাপটপগুলো বাজারে আনা হয়েছে।
আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আসাদুর রহমান ডিভাইসগুলোর প্রযুক্তিগত দিক তুলে ধরেন। তিনি জানান, জেনবুক ডুও মডেলে রয়েছে তিনটি ওএলইডি টাচস্ক্রিন, যা কনটেন্ট ক্রিয়েটর ও প্রোগ্রামারদের বড় পর্দায় কাজের অনন্য অভিজ্ঞতা দেবে। এই শক্তিশালী ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৯৯০ টাকা।
অন্যান্য মডেলের মধ্যে প্রিমিয়াম ডিজাইনের জেনবুক এস ১৬-এর দাম ২ লাখ ৫৬ হাজার টাকা এবং জেনবুক ১৪-এর দাম ১ লাখ ৫৩ হাজার টাকা। এছাড়া শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য সাশ্রয়ী ও শক্তিশালী বিকল্প হিসেবে ভিভোবুক ১৬ আনা হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকায়।
প্রযুক্তিগত বৈশিষ্ট্যের দিক থেকে ১.২ কেজি ওজনের জেনবুক ১৪ ওএলইডি অত্যন্ত হালকা হওয়ায় এটি সহজে বহনযোগ্য। অন্যদিকে, জেনবুক এস ১৬ মডেলে ‘সেরালুমিনিয়াম’ (অ্যালুমিনিয়াম ও সিরামিকের মিশ্রণ) ব্যবহার করা হয়েছে এবং এতে রয়েছে শক্তিশালী এএমডি রাইজেন এআই প্রসেসর।
আসুস বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. আল ফুয়াদ জানান, গেমিং ও ওএলইডি ল্যাপটপ বাজারে আসুস বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। নতুন এআই প্রযুক্তির সংযোজন ব্যবহারকারীদের প্রডাক্টিভিটি আরও বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানে আসুসের স্থানীয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং উপব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন