দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের আকাশে বজ্রমেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই অবস্থা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে আগামীকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায়, অর্থাৎ ১৬ মে শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
এই ভারি বৃষ্টির কারণে বিশেষ করে সিলেট অঞ্চলের নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রংপুর ও ময়মনসিংহ বিভাগেও জনজীবনে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ও এর আশপাশে একটি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে, যা দেশের আবহাওয়াকে প্রভাবিত করছে।
আবহাওয়াবিদরা বলছেন, বজ্রমেঘের প্রভাবে গত রোববার থেকেই দেশের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী দিনে এর মাত্রা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর বিভাগে আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, চলতি সপ্তাহজুড়ে দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে, যেখানে কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার পর্যবেক্ষণের পর এর শক্তি ও গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এটি শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে এর সরাসরি প্রভাব বাংলাদেশে নাও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন